1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিম - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিম

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৪ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম জানান, “বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সন্তোষজনক ফলাফল ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ঐতিহ্যবাহী এ কলেজের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আবুল খায়ের, সদস্য ডা. এ বাবর, এ্যাড. এম এ সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল হক দারা, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুজন সিকদার, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. ওহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।

এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ এবং সাধারণ সম্পাদক শরিফুল রোমান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION