1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পে সার্বিক সহায়তা করেছে নাক, কান ও গলার বিশেষায়িত হাসপাতাল সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক)।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে সেবা প্রদান করেন নাক, কান ও গলার খ্যাতিমান চিকিৎসক ডা. এম এ সামাদ, ডা. মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও ডা. নাজমুস সাকিব। ক্যাম্পে বিনামূল্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কনসালটেশন ও ব্যবস্থাপত্রের সঙ্গে প্রায় দেড় লাখ টাকার ঔষধ প্রদান করা হয়।

এর আগে জুলাই শহিদদের স্মরণে গত ২৫ জুলাই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বিনামূল্যে হেল্থ ক্যাম্প আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলে ৩৮০ জন বিনামূল্যে সেবা গ্রহণ করেন। যাদের প্রায় দুই লাখ টাকার ঔষধ প্রদান করা হয়।

হেল্থ ক্যাম্প আয়োজনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীসহ সকলের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। কনসালটেন্সির পাশাপাশি কিছু ঔষধও সরবরাহ করা হয়েছে। আগামীতে আমরা এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION