1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেত্রীর নাম রুবি বিশ্বাস (৩৫)। সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার এসআই আল আমিন।

এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মণ্ডলের স্ত্রী।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই আল আমিন বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION