1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে তেঁতুলিয়া নদীতে সেই নিখোঁজ জেলের লাশ উদ্ধার - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বাউফলে তেঁতুলিয়া নদীতে সেই নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

নিহত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।

নিখোঁজ জেলের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে ইমরান মাছ ধরার ছোট ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে নদীর তুফানে ট্রলার থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে মানুষবিহীন ট্রলার ভাসতে দেখে  ইমরানের খোঁজ শুরু হয়।

শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, সে (ইমরান) চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। আড়তে মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় তুফানের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে। ওর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নদীতে যাই।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। টানা দুই দিন অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION