1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মাছের ট্রলার থেকে পড়ে তেতুলিয়া নদীতে যুবক নিখোঁজ - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বাউফলে মাছের ট্রলার থেকে পড়ে তেতুলিয়া নদীতে যুবক নিখোঁজ

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার  তেতুলিয়া নদীতে মাছের ট্রলার থেকে পড়ে ইমরান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বেলা আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিখোঁজ ইমরান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মনির শরীফের ছেলে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে ইমরান নিমদী লঞ্চঘাট থেকে ট্রলারে করে কালাইয়া বাজারের উদ্দেশ্যে বরফ আনতে রওনা দেন। পথে নদীসংলগ্ন মুন্সিবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রলার থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা বরকত জানান, ইমরান প্রতিদিনই মাছের ব্যবসার কাজে নদীপথে চলাফেরা করতেন। আজও বরফ আনতে গিয়েছিলেন। হঠাৎ করে ট্রলার থেকে নিখোঁজ হওয়ার এমন ঘটনা আমাদের অবাক করে দিয়েছে। নিখোঁজের পর থেকে স্বজনরা খোঁজাখুঁজি করলেও তাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নিখোঁজের বিষয়ে জানতে চাইলে বাউফল থানার এসআই শাহাবুদ্দিন  বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি। আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION