1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রের রন্ধে রন্ধে ঢুকে গেছে ফ্যাসিবাদ ও দুর্নীতি : সাবেক ডিসি বারী - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

রাষ্ট্রের রন্ধে রন্ধে ঢুকে গেছে ফ্যাসিবাদ ও দুর্নীতি : সাবেক ডিসি বারী

  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে সাবেক ডিসি, ঢাকা বিভাগের সাবেক কমিশনার ও সাবেক সচিব আব্দুল বারী বলেন, সম্প্রতি যে ট্র্যাজেডি ঘটেছে, সেটি বর্ণনা করতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন— ‘ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমার নাতির মতো তারা। আপনারা ফেসবুকে দেখেছেন, আরিয়ান যখন দৌড়াচ্ছিল…’ এমন একটি রাষ্ট্রে আমরা বাস করছি, যেখানে রিসিপশনও অবহেলার শিকার হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আক্কেলপুরের রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জামালগঞ্জ বাজারের গোহাটি মাঠে ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার যদি দুই বছর আগে এই বিমানটিকে গ্রাউন্ডেড করত, তাহলে এই দুর্ঘটনাটি ঘটত না। দুর্ঘটনা না হলে আজ এই শোকেও ডুবতে হতো না। রাষ্ট্রের রন্ধে রন্ধে যেভাবে ফ্যাসিবাদ ঢুকে পড়েছে, তেমনি দুর্নীতিও আমাদের সর্বনাশ করেছে।
এসময় রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক ডিসি আব্দুল বারীর সহধর্মিণী নাজমা বেগম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল,আক্কেলপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মুকুল, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION