1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্দরে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বন্দরে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৫ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেন ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।

২১ জুলাই সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মদনপুর কুড়িপাড়া, এলাকায় চুন ফ্যাক্টরি ও ৫ টি ভাট্রি গুড়িয়ে দেন ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী, রনি, নজরুল ইসলাম, মোরসালিন, ও বিপুল সংখ্যক পুলিশ কমকর্তারা

এ সময় চুন কারখানা মালিককে স্পটে না পাওয়ার কারণে জেল/জরিমানা করা সম্ভব হয়নি তবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে চুন ফ্যাক্টরির মালিক ও জায়গার মালিক এর বিরুদ্ধে আঞ্চলিক লিগ্যাল বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক থানায় FIR এর উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হবে ।

অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও চুন ভিজিয়ে নষ্ট করা হয়েছে।

মদনপুর থেকে আকিজ সিমেন্ট গামী ৮”øx১৪০ পিএস‌আজি বিতরণ লাইন হতে অবৈধ ভাবে স্থাপিত ২”ø লাইন সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা অব্যাহত আছে আজকে একটি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেখানেই অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION