1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আব্দুলাহ নামের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে সহপাঠীরা পরিচয় শনাক্ত করেন।
সাজিদ আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
জানা যায়, দুপুর ১ টার দিকে অনেকেই মৃতদেহ পুকুরের মাঝখানে ভাসতে দেখে এটি ময়লার স্তূপ মনে করে গুরুত্ব দেয়নি।
পুকুর পাড়ের দোকানী আকমল বিশ্বাস বলেন, পরে বিকেল ৫টার দিকে মৃতদেহ পুকুরের কিনারে আসলে বোঝা যায় এটা মরদেহ। পরে বিকেল সাড়ে ৬টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।
ওই শিক্ষার্থীর বন্ধু ইনসান বলেন, আমি ওকে একা থাকতে দেয় না। গতকাল রাত ২টা পর্যন্ত আড্ডা দিয়েছি। সকাল থেকে ফোন দিলেও রিসিভ করছে না।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কিভাবে মারা গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION