1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় কর্মশালা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কর্মশালায় সহযোগিতা করে উন্নয়ন সংস্থা ইফাত ও রাইমস।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আকতার।

আরও বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. বাবুল মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত প্রমুখ।

প্রশিক্ষণে বন্যার আগাম সতর্কবার্তা প্রচারের কৌশল, ঝুঁকি মোকাবেলায় স্থানীয় প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির উপায় তুলে ধরা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

কর্মশালাটি দুর্যোগের সময় আগাম বার্তা পৌঁছে দেয়ার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION