1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৪ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া রফিকুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রফিকুল ইসলাম মোল্লাতেঘড়িয়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
রফিকুলের ছেলে নিলয় জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর বাবা। রাত হয়ে গেলেও ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। ভোরে আবার খুঁজতে বের হন তিনি। পরে খবর পান, তাঁর বাবার লাশ পাওয়া গেছে।
লাশ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কথা বললে তাঁরা সড়ক ছেড়ে দেন। তবে এর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা লাশ নিয়ে মোল্লাতেঘড়িয়া থেকে শহরের থানা মোড় পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বজন ও এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা লাশ নিয়ে বিক্ষোভ চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION