1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এসএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধায় দুই কিশোরীর আত্মহত্যা - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

এসএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধায় দুই কিশোরীর আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৫ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দুই স্কুলছাত্রী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ মধ্যপাড়া ও পৌর শহরের নূরপুর এলাকায়।
নিহতদের একজন হলেন তাসনিম, চাপাদহ মধ্যপাড়ার তুহিন মিয়ার মেয়ে। অপরজন নূরপুর গ্রামের কিশোরী লাবণ্য। লাবণ্যের বাবা একজন শিক্ষক, তিনি সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর তারা জানতে পারে যে, উভয়ে একটি বিষয়ে ফেল করেছে। এতে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। বিকেলবেলা পরিবারের সদস্যদের অগোচরে নিজ নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত লাবণ্য পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এবং পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু। তারা জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ঘটনার তদন্ত চলছে।
স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আরও মানসিক সচেতনতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION