1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক ময়নুলকে লাঞ্ছিত ও হুমকির : গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

সাংবাদিক ময়নুলকে লাঞ্ছিত ও হুমকির : গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : দৈনিক ঘাঘট ও সাপ্তাহিক চলমান জবাব পত্রিকার সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ময়নুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রকাশ্যে জীবননাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন।
সোমবার (২৪ জুন) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কুদ্দুস আলম ও সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম বলেন, সাংবাদিক ময়নুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একজন সংবাদকর্মীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেনি, বরং মত প্রকাশের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও ভয়াবহ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
তারা বলেন, একজন জনপ্রতিনিধির আপন ভাই হিসেবে পরিচিত কোনো ব্যক্তি যদি এমন বেপরোয়া ও অপরাধমূলক আচরণ করেন, তাহলে তা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে গাইবান্ধায় সাংবাদিকতা ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সামাজিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান অনেকের জন্য অসন্তোষের কারণ হলেও, তাকে হুমকি ও লাঞ্ছনার মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ফুল মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই ফুল মিয়া ফোনে হুমকি দেওয়ার পর বাজারের সড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ময়নুল ইসলাম এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আনিছুর রহমানকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION