1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের "দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ" -এর উদ্বোধনী অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

গোপালগঞ্জে ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” -এর উদ্বোধনী অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি : যে কোনো পেশায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ডিজিটাল সেন্টার ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় পৌরসভার হলরুমে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকল উদ্যোক্তাদেরকে দক্ষতা অর্জনের পাশাপাশি জরুরী প্রয়োজনীয় নাগরিক সেবা সমূহ আন্তরিকতার সহিত দ্রুত প্রদানের পরামর্শ দেন। এছাড়াও যে সকল ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের চুক্তির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, তাদের চুক্তির মেয়াদ বর্ধিতকরণের জন্য সংশ্লিষ্টদেরকে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, জেলা আইসিটি (প্রোগ্রামার) অফিসার আকিব মো. সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রোগ্রামার অফিসার সহ জেলার অন্যান্য উপজেলা প্রোগ্রামারগণ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী ও পুরুষ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া উদ্যোক্তাদেরকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তাগণ পর্যায়ক্রমে হাতে-কলমে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ প্রদান করেন।

উল্লেখ্য, ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের এ উদ্যোগ তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা দেশের অন্যান্য জেলায় অনুকরণীয় ও দৃষ্টান্ত হবে বলে মনে করছেন গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION