1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইয়াবা ও বিদেশী নোটসহ দুই মাদক ব্যবসায়ী আটক - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাউফলে ইয়াবা ও বিদেশী নোটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৫২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২২.০৬.২৫ইং তারিখ রোজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—পৌর শহরের ৩নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মো. সাব্বির হোসেন জয় (১৮) এবং দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)। শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকার দেশি মুদ্রা, একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই’ ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION