1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
"শিক্ষার মানোন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য" - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

“শিক্ষার মানোন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য”

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : শিক্ষার মানোন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি প্রজাতন্ত্রের কর্মচারী এবং সরকারি কর্মকর্তা, সরকার যে ভাবে চালাবেন আমি সেই নির্দেশনা মোতাবেকই চলবো। সরকারের পরিপত্রের বাইরে আমি কিছুই করবো না।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, সরকারি মুকসুদপুর কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কলেজের ছাত্র-ছাত্রীদের সেবা ও শিক্ষাদানের জন্যই এসেছি। আমাকে সবাই কলেজের পরিবেশ রক্ষায় সহযোগীতা করবেন এই প্রত্যাশা করছি। কলেজের উন্নয়নের ক্ষেত্রে আমি সবার সার্বক্ষণিক সহযোগীতা কামনা করছি। সরকারি কলেজে সরকার নির্ধারিত ফি নিতে হবে। ফি বেশি নেওয়া বা অনৈতিক কোনো কাজ আমার এখানে চলবে না। আমি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের বলে দিয়েছি কেউ অতিরিক্ত অর্থ আদায় করবেন না এবং দিবেন না। আপনাদের সহযোগিতা এবং আমার সৎ উদ্দেশ্য দিয়ে এই কলেজকে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই।

আজ মঙ্গলবার (১৭ জুন)  সকালে সরকারি মুকসুদপুর কলেজে অধ্যক্ষের কার্যালয়ে, উপজেলায় কর্মরত উপজেলা প্রেসক্লাব ও মুকসুদপুর রিপোটর্স ক্লাবের  সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মাহবুব হাসান বাবর, প্রভাষক ড. কবির উদ্দিন আহম্মেদ, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি  ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম,  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মশিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ কবির, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আরটি হাসান, পৌর ছাত্র দলের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য  আশিক মুন্সি, উপজেলা মৎসজীবী দলের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক খান মাহমুদ রাজু, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ নাসির খান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ সাকিব আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য টিপু সুলতান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ মে প্রফেসর মোঃ লুৎফর রহমান অধ্যক্ষ হিসেবে সরকারি মুকসুদপুর কলেজে যোগদান করেন। এর আগে তিনি কিশোরগঞ্জ সরকারি গুরু দয়াল কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ এবং  সর্বশেষ তিনি ডাসার সরকারি  মহাবিদ্যালয় মাদারীপুর এ অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION