1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি : কথিত সাংবাদিক অংকন গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

ডিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি : কথিত সাংবাদিক অংকন গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩১৪ জন পঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক অংকন তালুকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা। সে কোটালীপাড়ার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।

গ্রেফতার অংকন তালুকদারের বিরুদ্ধে ডিজিএফআই-এর নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগে রয়েছে।বছর খানেক আগে তাকে চাঁদাবাজির অভিযোগে ডেইলী অবজারভার পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।

গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে কখনো ডিজিএফআই-এর সদস্য, আবার কখনো তাদের ঘনিষ্ঠ পরিচয়ে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবি করতেন।

গত ১৭ এপ্রিল তিনি এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই-এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউ.পি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে “ডিজিএফআই-এর কাছে তথ্য আছে” বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন।

ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই শেষে যৌথবাহিনী আজ শনিবার দুপুরে অভিযুক্ত ওই কথিত সাংবাদিককে গ্রেফতার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে মামরার প্রস্তুতি চলছে।

কোটালীপাড়া থানার এস,আই মামুনুর রশিদ তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেছেন, যৌথবাহিনী গ্রেফতার করে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION