1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিলেন এক আ. লীগ নেতা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিলেন এক আ. লীগ নেতা

  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৪১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন টেংরাখোলা নিবাসী ও টেংরাখোলা বাজারের ব্যবসায়ী কামরুজ্জামান কামাল।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামী লীগের রাজনীতি তথা উক্ত পদে থেকে পদত্যাগের ঘোষণা দেন। কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতাকে’ উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে কামরুজ্জামান কামাল মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মুকসুদপুর উপজেলা শাখার ” যুব ও ক্রীড়া সম্পাদক” হিসেবে দায়িত্বরত আছি। আমি হৃদরোগে আক্রান্তসহ শারীরিক নানাবিধ সমস্যায় ভুগতেছি। শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর গ্রহন করলাম।
‘শারীরিক অসুস্থতার কারণে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। ‘কখনো আর রাজনীতি করবো না’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION