1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকিংহাম প্যালেসে ড. ইউনূসকে স্বাগত জানালেন রাজা তৃতীয় চার্লস - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাকিংহাম প্যালেসে ড. ইউনূসকে স্বাগত জানালেন রাজা তৃতীয় চার্লস

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে তাদের একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এক ফেসবুক পোস্টে তাদের ছবি শেয়ার করে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিক লিখেছেন, রাজা চার্লস দীর্ঘদিন ধরেই প্রফেসর ইউনূসের কাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মাইক্রোক্রেডিট ব্যাংকের পথিকৃৎ হিসেবে দারিদ্র্য বিমোচনে ইউনূসের অনন্য অবদান, সামাজিক ব্যবসার ধারণা প্রচারে তার নিরলস প্রয়াস এবং ‘থ্রি জিরো’ আন্দোলনের মাধ্যমে সভ্যতাকে আত্মবিনাশ থেকে রক্ষার আহ্বান রাজাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

প্রেস সচিব আরও জানিয়েছেন, প্রফেসর ইউনূসের একটি বইয়ের জন্য ভূমিকাও নিজ হাতে লিখেছেন রাজা তৃতীয় চার্লস, যা তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনন্য দৃষ্টান্ত।

এর আগে এক ভিডিওবার্তায় প্রেস সচিব জানান, তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলাপ হয়েছে। এতে ড. ইউনূস বাংলাদেশের পরিস্থিতি রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন। এ ছাড়াও তাদের মধ্যে নানা আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION