1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ার বিলে রাস্তা ও খাল দখল নিয়ে অবৈধ মাছের প্রজেক্ট গড়ে উঠেছে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

টুঙ্গিপাড়ার বিলে রাস্তা ও খাল দখল নিয়ে অবৈধ মাছের প্রজেক্ট গড়ে উঠেছে

  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৬৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পূবের বিল এলাকায় অনুমোদন বিহীন মাছের প্রজেক্ট গড়ে উঠেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি ও কৃষকদের জন্য ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

কোটালীপাড়া উপজেলার কোনেরবাড়ি গ্রামের প্রভাবশালী মজিবর রহমান প্রায় কয়েকশ বিঘা জমি ও খালের দখল নিয়ে এই প্রজেক্ট গড়ে তুলেছেন বলে জানা গেছে। এতে পরিবেশের ছাড়পত্র ছাড়াই মাছ চাষ করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

এই প্রজেক্টের কারণে পূবের বিলের খালের পাশ দিয়ে নির্মিত প্রায় তিন কিলোমিটার সড়ক (ইটের সোলিং) ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি কর্তৃক নির্মিত এই সড়ক দিয়ে প্রায় দশ হাজার কৃষক তাদের ধান পরিবহন করতেন। কিন্তু প্রজেক্টের জন্য সড়কের কিছু অংশ ভেকু মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে, যা কৃষকদের জন্য ব্যাপক প্রতিবন্ধকতা ও চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অবৈধ এই প্রজেক্টের ফলে দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পথে। কই, শিং, সরপুটি, বোয়াল সহ নানা জাতীয় দেশীয় মাছ এখন আর দেখা যায় না। অপরিকল্পিতভাবে মাছ চাষের ফলে সড়ক ভাঙনের ঘটনাও ঘটছে, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রজেক্ট মালিক মজিবর রহমানের দাবি, তিনি তার জমি থেকে মাটি তুলে রাস্তার ওপর দিয়ে ঘেরে বাঁধ দিয়েছেন এবং এতে কারও সমস্যা হওয়ার কথা নয়।

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে পরিবেশ ও কৃষকদের স্বার্থ রক্ষা করা যায় এবং অবৈধ প্রজেক্ট বন্ধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION