1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার  - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জয়পুরহাটে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার 

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার এজাহার নামীয় তিনজন আসামীকে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন চন্দ্রকোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ সিপিসি-৩।
জয়পুরহাট সদর থানায় রুজুকৃত চাঞ্চল্যকর হত্যা মামলা রুজুর পর থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উল্লেখিত হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
বৃহস্পতিবার (০৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল  ০১.৪৫ ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন চন্দ্রকোলা এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামী মোঃ রুবেল ওরফে রুমেল হোসেন (৩৬), ৩নং আসামী মোঃ ছামছ্দ্দুীন মন্ডল ওরফে চানু (৬০) এবং ৮নং আসামী মোঃ শিহাব (২২) দেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজ নিজ নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মর্মে স্বীকার করেছে।
জয়পুরহাট র‍্যাব ক্যাম্প কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেপ্তারকৃতদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ইতোপূর্বে র‍্যাব-৫ সিপিসি-৩ টিম কর্তৃক উল্লেখিত চাঞ্চল্যকর পিয়াল হত্যা মামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় ক্রমিক নং-০৫ এ বর্ণিত আসামী মোছাঃ ছানু বেগম (৪০) এবং ক্রমিক নং-০৬ এ বর্ণিত আসামী মোছাঃ নাসরিন (২৯) দ্বয়কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে জয়পুরহাট সদর থানাধীন পাঁচুরমোড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া মামলার প্রধান আসামী মোঃ সোহেল রানা (২৭) কে র‍্যাবের যৌথ অভিযানে নোয়াখালী থেকে এবং অদ্য ০৩ জন সহ উল্লেখিত মামলায় এ পর্যন্ত মোট ০৬ জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-৫ সিপিসি-৩ টিম।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ২৮ মে আনুমানিক ১২.০৫ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন  আদর্শপাড়া (ইসলামনগর) এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭) কে বাইক ওয়াশ মোটরসাইকেল গ্যারেজ এর সামনে পূর্ব শত্রুতার জের ধরে ১৩/১৪ জন দুষ্কৃতিকারী লোহার রড, ধারালো বারমিজ চাকু দ্বারা আক্রমণ করে। তখন নিজের জীবন রক্ষার্থে পিয়াল দৌড় দিয়ে তার বাড়ির মেইন গেটে পৌছামাত্র দুষ্কৃতিকারীরা তাকে চারিদিকে ঘিরে লোহার রড ও বারমিজ চাকু দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে গেলে তাকে গুরুত্বর আহত অবস্থায়  আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ালকে মৃত বলে ঘোষণা করেন।
উক্ত ঘটনায় তার মা মোছাঃ ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION