1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার চরাঞ্চলে ১৮৬ বিদেশি বোতল মদ জব্দ, গ্রেফতার ২ ভাই - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গাইবান্ধার চরাঞ্চলে ১৮৬ বিদেশি বোতল মদ জব্দ, গ্রেফতার ২ ভাই

  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ১৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং জড়িত সহোদর দুই ভাই মাদক কারবাড়িতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০) ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি (চর) গ্রামের হাবিজার রহমানের ছেলে।
জব্দ করা মাদকের মধ্যে অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতল এবং ভারতীয় তৈরি ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতলসহ মোট ১৮৬ বোতল মদ রয়েছে।
সংবাদ সম্মেলন জানানো হয়, রোববার (১জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পরিমাণ মাদক জব্দসহ দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, শরিফুল আলম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION