1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ছাত্রদল নেতা হত্যা: দুই নারীসহ তিনজন গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

জয়পুরহাটে ছাত্রদল নেতা হত্যা: দুই নারীসহ তিনজন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২২৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহম্মেদ পিয়াল হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার  (২৯ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: জয়পুরহাট শহরের ইসলাম নগরের বাসিন্দা রুবেল হোসেনের স্ত্রী নাসরিন, সোহেল রানার স্ত্রী শ্রাবণী ও ভাদসার দক্ষিণ কোচকুড়ি গ্রামের ছামছদ্দীনের ছেলে রাসেল।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, বুধবার দুপুরে জয়পুরহাট শহরের ইসলাম নগর এলাকায় নিজ বাসায় ছিলেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়াল। এ সময় তাকে বেশ কয়েকজন বাড়ির বাহিরে ডেকে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মামলায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছেন বলেও জানান ওসি নূর আলম সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION