1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ২২ দিনের শিশুকে হত্যার অভিযোগে মা, গ্রেফতার ৪ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কুষ্টিয়ায় ২২ দিনের শিশুকে হত্যার অভিযোগে মা, গ্রেফতার ৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে মাত্র ২২ দিনের এক নবজাতককে হত্যার অভিযোগে মা, প্রেমিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিশুর মা মিতা খাতুন (২৫), তার পরকীয়া প্রেমিক ও চাচাতো ভাই সেরেবুল ইসলাম (২৮), চাচা সাইদুল ইসলাম (৫০) এবং ভাবি চাঁদনী খাতুন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে খলিসাকুন্ডি এলাকার রাজু নামে এক ব্যক্তির সঙ্গে মিতার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় জান্নাতি নামে একটি কন্যাশিশু। কিন্তু দাম্পত্য কলহের জেরে মিতা সন্তানসহ বাবার বাড়ি চলে যান।
সেখানে অবস্থানকালে মিতা তার চাচাতো ভাই সেরেবুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শিশুটিকে কেন্দ্র করে মিতা ও তার প্রেমিকের মধ্যে জটিলতা তৈরি হয়। একপর্যায়ে তারা শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করে এবং ২৫ মে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে পাশের বরিশাল খালে ফেলে দেয়।
পরিস্থিতি ধামাচাপা দিতে মিতা স্বামী রাজুর বিরুদ্ধে অপপ্রচার চালান যে, তিনি শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। একই রাতে তিনি মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
তবে পুলিশের ধারাবাহিক জিজ্ঞাসাবাদে অবশেষে মিতা খাতুন হত্যার বিষয় স্বীকার করেন।
এর ভিত্তিতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযান চালিয়ে লাশ উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেন।
ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জবানবন্দিতে শিশুটির মা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জিকে খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে শুক্রবার (৩০ মে) আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION