1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০১ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে কাচঁপুরে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

২৮ মে বুধবার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জুনায়েদ হোসেন (৬) ও হাবিবুর রহমান (৮)। তারা দু’জনই কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জুনায়েদ হোসেন প্লে ও হাবিবুর প্রথম শ্রেণির শিক্ষার্থী। নিহত জুনায়েদ হোসেন কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরের পাশে মাঠে দুই শিশু জুনায়েদ হোসেন ও হাবিবুর রহমানসহ আরো কয়েকজন বুধবার দুপুরে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ হোসেন ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পুকুরে পানিতে নামে। এসময় দু’জনই পুকুরের পানিতে তলিয়ে যায়। প্রচুর পরিমাণ পানি খেয়ে পেট ফুলে গিয়ে দু’জনের লাশ পানিতে ভেসে উঠে। এ ঘটনাটি পার্শ্ববর্তী এক মহিলা দেখতে পেয়ে তাদের দু’জনের বাড়িতে খবর দিলে পানি থেকে উদ্ধার করে দু’জনকে স্থানীয় মদনপুর একটি বেসরকারী ক্লিনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত হাবিবুর রহমানের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে ফুটবল নিয়ে বাড়ির পাশেই তার ছেলেসহ কয়েকজন শিশু ফুটবল খেলছিল। পুকুরে তাদের লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ থাকলে হয়তো স্থানীয়রা তাদের খবর দিতেন। তবে স্থানীয়রা শিশু দুটির লাশ উদ্ধার করেছে শুনেছি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION