1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নির্বাচিত জেলা বাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গোপালগঞ্জে নির্বাচিত জেলা বাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রতিষ্ঠাতা সভাপতি মৃত মো: হায়দার আলী মিয়া ও সাধারণ সম্পাদক মৃত মো: ইউনুচ আলী মিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এই গোপালগঞ্জ জেলা বাস গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। এই দুই মহান ব্যক্তিকে স্মরণে আজকের এই সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭শে মে দুপুর ১২ টায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃক অনুমোদিত গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নিজস্ব ভবনে জেলার প্রায় ৮৫ ভাগ মালিকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২ বছর মেয়াদি নির্বাচিত ও বৈধ কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় বাস ও মিনিবাস মালিক সমিতির নিয়ম অনুসারে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করেন বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা।

২০২৩-২০২৫ইং সালের গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে এই কমিটিটি বাংলাদেশ সড়ক পরিবহণের নিয়মানুসারে সুনামের সহিত তাদের মেয়াদকাল শেষ করেন।এই মেয়াদকাল সম্পূর্ণ হওয়ায় ২২/০৪/২০২৫ ইং তারিখ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৫-২০২৮ ইং সালের জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য জনাব ইমদাদুল হক কে আহ্বায়ক করে ০৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে, তাদের উপর ক্ষমতা হস্তান্তর করা হল। উক্ত আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি ২৭/০৫/২০২৫ইং তারিখ হতে ২৫/০৭/২০২৫ইং তারিখ অর্থাৎ ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।

উল্লেখ্য যে,উক্ত তারিখের মধ্যে আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন দিতে ব্যর্থ হলে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বের নির্বাচিত কমিটির নিকট পুনরায় ক্ষমতা আপনা আপনি বর্তাবে। আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি কোনো প্রকার ভোটার তালিকার নাম পরিবর্তন ও পরিবর্ধন করিতে পাবরে না ।

মোঃ এমদাদুল হককে আহ্বায়ক করে আরো ছয় জনকে সদস্য করে আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির গঠন করা হয়। বাকি সদস্যরা হলেন, হেমায়েত উদ্দিন খান, মো: ওহিদুজ্জামান চুন্নু শেখ, সজীব সরোয়ার, মোঃ রেজাউল করিম বিশ্বাস, মো: জামাল হোসেন মিয়া, মো: টিপু সুলতান মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION