1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মিয়ানমারে ভূমিকম্প : বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

মিয়ানমারে ভূমিকম্প : বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে

  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এর প্রেক্ষিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিদোতে জুবু থিরি টাউনশিপ এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিং এ উদ্ধার অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এ ছাড়া উদ্ধারকারী দলের জন্য খাদ্য ও পানি সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মিয়ানমারের স্থানীয় লোকজন। এদিকে বাংলাদেশের চিকিৎসা দলটি বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এরপরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে গত ৩০ মার্চ এবং ১ এপ্রিল মিয়ানমারে সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION