1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামায়াত ও ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

জামায়াত ও ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত-ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ভালো।

এই দুই দলের ঐক্যে বিএনপি কনসার্ন কিনা জানতে চাইলে নজরুল বলেন, এখানে কনসার্নের কিছু নাই। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন, তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে, তারা একসঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন- এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই।

নজরুল ইসলাম খান বলেন, এক সময়ে একদল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের একপর্যায়ে তারা একমত হয়েছে- এটাতে অস্বাভাবিক হওয়ার কী আছে? আজকে যারা একমত কালকে আবার তারা একমত নাও থাকতে পারে, এটাও ঘটেছে বাংলাদেশে বহু, তাতেই বা অবাক হওয়ার কী থাকতে পারে? কাজেই আমার মনে হয়, এ বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা মন্তব্য করার কিছু আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION