1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত: জিএম কাদের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত: জিএম কাদের

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত। এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। অর্থের অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না। ভলো নেই দেশের ব্যবসায়ীরাও। একদিকে, মূল্যস্ফীতি বেশি, ডলারের উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সরকার ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে। বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা সরকারকে সিদ্ধান্ত নিতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION