1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনই হলো প্রথম সংস্কার : আমীর খসরু - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নিষিদ্ধ চায়না জাল ও শর্ট লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স গোপালগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের সোনারগাঁয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নির্বাচনই হলো প্রথম সংস্কার : আমীর খসরু

  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নির্বাচনই প্রথম সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এ কথা বলেন। এর আগে এ দিন ১৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তারা।

আমীর খসরু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে নির্বাচনের মাধ্যমে, এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে।

যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, এই লোকগুলো গত ১৬ বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্টবিরোধী-স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। এ ছাড়া দেশে এদের সবার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকে ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছেন।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, আমরা আন্দোলনের কথা বলি, আন্দোলন একদিনে হয়নি। এ আন্দোলনে গত ১৫-১৬ বছর কত লোকের ত্যাগ শিকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা শুধু সাম্প্রতিক আন্দোলনের কথা বলি।

আমীর খসরু বলেন, এই লোকগুলোকে বাদ দিয়ে আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্র সরকার এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। যার কারণে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই লোকগুলো ১৫ বছর দেশে আসতে পারেননি। তাদের পরিবার, আত্মীয়-স্বজনকে দেখতে পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION