1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরিশালে করোনার সম্মুখ যোদ্ধাদের সম্মাননা প্রদান - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

বরিশালে করোনার সম্মুখ যোদ্ধাদের সম্মাননা প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৪০ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলিী সানী,

করোনার সম্মুখযোদ্ধা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রধানের মাঝে বুধবার সকালে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। লন্ডন প্রবাসী ব্যারিস্টার মোঃ মনির মুন্সীর প্রতিষ্ঠিত মিডিয়া প্রতিষ্ঠান বরিশাল মেট্রোর আয়োজনে গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা পর্যায়ের ১১ জন করোনার সম্মুখ যোদ্ধাদের মাঝে এ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েল ফেয়ার ট্রাস্টের গৌরনদী ও আগৈলঝাড়া শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোকন মুন্সী। উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সঞ্চালনায় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান।

শেষে উপজেলা পর্যায়ে করোনার সম্মুখযোদ্ধা গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোকন মুন্সীর হাতে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে করোনার সম্মুখযোদ্ধাদের মাঝে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION