1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্কুল পড়ু–য়া ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা না গেলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব না - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

স্কুল পড়ু–য়া ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা না গেলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব না

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৫ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

স্কুল-কলেজে পড়–য়া ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা না গেলে কোন অবস্থাতেই বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব নয়। স্কুল-কলেজের শিক্ষকদের পাশাপাশি পরিবারের সদস্যদের মূল ভূমিকা পালন করতে হবে। একইসাথে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সিম রেজিষ্টেশনকারী ব্যক্তিকে জেল ও জরিমানার আওতায় আনতে হবে। বাল্যবিবাহের প্রধান কারণই হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের মোবাইল ফোন ব্যবহার করে নানা নেতিবাচক দিকে ধাবিত হওয়া। ফলে পরিবারের সদস্যরা সম্মান হারানোর ভয়ে অল্পবয়সেই ছেলে-মেয়েদের বাল্যবিয়ে দিতে বাধ্য হচ্ছেন। তাই প্রথমেই প্রধান কারণ নিমূল করা সম্ভব হলে বাল্যবিবাহ প্রতিরোধে সফলতা আসবে। শনিবার সকালে বরিশালের উজিরপুর উপজেলা প্লাটফরমের শেয়ারিং সভায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এ অভিমত ব্যক্ত করেন আলোচকরা। “নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের কোন ক্ষমা নেই” শ্লোগানকে সামনে রেখে স্থানীয় বিআরডিবি’র হলরুমে উজিরপুর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সভাপতি সীমা রানী শীলের সভাপতিতে ¡ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেন হাওলাদার, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বাচ্চু, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম, শিক্ষক নমিতা সিকদার মালা, উন্নয়ন কর্মী সুলতা রানী, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সদস্য সচিব জয়দেব চক্রবর্তী প্রমুখ। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি, ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় সভায় বিবাহ রেজিষ্টার, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION