1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা  কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৪৫ হাজার টাকা জরিমানা ‘ডে-কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ’ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মুলতবি জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৭৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে মোটরসাইকেল চালক বেলাল (২৭) অটোচালক রনি (২৮) অটোযাত্রী শাহজালাল (৩২) আহত হয়েছে। এদের মধ্য মটোরসাইকেল আরোহী কাউয়ুম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। এরা সবাই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অটোযাত্রী শাহজালাল বলেন, মোটরসাইকেলটি রং সাইড দিয়ে দ্রুত অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ভ্যান গাড়িটি পাশে একটি পুকুরে পড়ে যায় এবং মোটরসাইকেলের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুছে যায়।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪জন হাসপাতালে এসেছে, এদের মধ্যে কাইউম নামের একজনের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে বর্তমানে অবস্থা সংকটাপন্ন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION