1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জামায়াত নেতাদের আহত করে মাথার পাগড়ী ও মুখের দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

বাউফলে জামায়াত নেতাদের আহত করে মাথার পাগড়ী ও মুখের দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৪২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দুই সদস্য ও এক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। ওই সময় এক সদস্যের মাথার পাগড়ী ও মুখের দাড়ি ছিড়ে নিয়েছে হামলাকারীরা।
শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ বাজারে এঘটনাটি ঘটেছে।
আহত সূত্র জানায়, গত শুক্রবার পবিত্র জুম্মায় মাওলানা মনিরুজ্জামান ওজিবুল্লাহ বাংলাদশ জামায়তে ইসলামী একটি ইসলামিক দল এবং তার গুরুত্ব নিয়ে নারায়নপাশা জামে মসজিদে আলোচনা করেন। ওই সময় কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হাসেনের ছেলে রাসেল তাকে আলোচনা করতে বাঁধা দেন। বিষয়টি মসজিদে সমাপ্তি ঘটে। কিন্তু ওই একই বিষয় নিয়ে শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ ও রাসেলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল আমীরাবাদ বাজারে জামায়াতের সদস্য অজিবুল্লাহ, মোঃ নাঈম আবদুল্লাহ ও আল আমীনকে একসাথে পেয়ে তাদের উপর হামলা করে এবং দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তী করেন।
জরুরী বিভাগের ডাক্তার জানান, আহত তিনজনের মধ্যে আল আমীনের অবস্থা আশংকাজনক। মো. আবদুল্লাহ জানান, তার বৃদ্ধা মা প্রাণ ভিক্ষা চেয়ে তাকে ছাড়িয়ে আনেন এই শর্তে যে , তিনি আর কোনদিন জামায়াতে ইসলামী সংগঠনের সাথে জড়িত হবেন না। অভিযোগের বিষয় মিরাজের সাথে তার মুঠোফান যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয় বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হাসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION