1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন কোটালীপাড়ার মাহবুব সুলতান - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন কোটালীপাড়ার মাহবুব সুলতান

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৫২ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিল এর উদ্যোগ গোপালগঞ্জে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতানকে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ এ ভুষিত করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সংগীতা অনুষ্ঠান, কবিতা আবৃতি, নৃত্য অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা শেষে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এ. সাত্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক রেজাবুদৌলা চৌধুরী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্ক কাল চারাল কাউন্সিল এর সাধারণ সম্পাদক আর কে রিপন ।

সাংবাদিক মাহাবুব সুলতান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মৃত এফ,এম, সুলতান কন্টাকটারের ছেলে।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এফ এম মাহাবুব সুলতান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা শুধু একটা পেশা নয় এটা দেশ ও জাতির পক্ষের একটা দায়িত্ব মনে করি এই পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও বৃহত্তম স্বার্থে কাজ করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION