1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উদযাপন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০০ জন পঠিত
 বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যাান্ড কলেজে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার প্রথম প্রহরে দিবসটি উপলক্ষ্যে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠানের মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিনিয়র শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। তিনি বলেন, দেশের সূর্যসন্তানদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি দেশের সকল মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সোনার বাংলা গড়ার স্বপ্নকে ত্বরান্বিত করতে হবে। সেই সাথে বঙ্গবন্ধুর যেসব খুনীরা আজও মুক্তিযোদ্ধার তালিকায় বহাল আছে তাদের দ্রুত সেই তালিকা থেকে বাদ দেবার দাবি জানান তিনি।

এসময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, শহিদুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন, কামরুন নাহার, নাছিমা খাতুন, ফেরদৌস আলম, আল আমিন, শামীমা সুলতানা ও ওয়ায়েছ কুরুনী মুন। বক্তারা আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগের মহিমা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। আলোচনা সভা শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোস্তাকিম হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION