1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে নানা অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

দুমকীতে নানা অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বিভিন্ন অনিয়মের দায়ে লেবুখালি টোল প্লাজা সংলগ্ন ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটির ল্যাব কার্যক্রম বন্ধ করে দিয়ে রুমগুলো সিলগালা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ এনামুল হক উপস্থিত ছিলেন।
ডাঃ এনামুল হক আলোর সময়কে জানান, নানা অনিয়মের তথ্যের ভিত্তিতে উপজেলার ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানটি কোনো কাগজপত্রই দেখাতে পারেনি। কোন পারমিশন ছাড়াই অপারেশন কার্যক্রম পরিচালনা করে থাকে। এমনকি জরুরী বিভাগের চিকিৎসকেরও নেই কাংখিত যোগ্যতা।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির ডাক্তারদের চেম্বার বাদে ল্যাব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আমাদের সকল ডকুমেন্টসই আছে। কিন্তু যে পরিচালকের লকারে ওই কাগজপত্রগুলো আটকানো। তাঁর মেয়ে অসুস্থ থাকায় তিনি আজ বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাই ডকুমেন্টসগুলো দেখতে পারিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান বলেন, আমার একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তাদেরকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে সেভাবেই ব্যবস্থা নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION