1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দশমিনার বহরমপুর ইউনিয়ন চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দশমিনার বহরমপুর ইউনিয়ন চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার  বহরমপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  আসাদুজ্জামান সোহাগের  দ্বিতীয় স্ত্রী মোসাঃমৌসুমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন দশমিনা থানা পুলিশ।
রোববার  দুপুর ১ঃ৩০ মিনিটের সময় দশমিনার নলখোলা বন্দরের চারতলা ফ্ল্যাটের ভাড়া বাসার বাথরুম থেকে  মৌসুমির লাশ উদ্ধার করা হয়।
উপজেলার বহরমপুর ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত ফিরোজ আলমের মেয়ে মৌসুমি আক্তার।
বিভিন্ন সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নের একই গ্রামের ফেরদৌসের সাথে ১৫ বছর আগে মৌসুমির প্রথম বিয়ে হয় প্রথম ঘরে তিনটি সন্তান রেখে দুই বছর আগে প্রথম স্বামী ফেরদৌস কে তালাক দিয়ে সোহাগ চেয়ারম্যানের সাথে পালিয়ে বিয়ে করেন মৌসুমি আক্তার। সোহাগ চেয়ারম্যানের প্রথম স্ত্রীর দুই কন্যা সন্তান রয়েছে।
এইদিকে মৌসুমির পরিবার ও স্বজনের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে মৌসুমির বড় ভাই মনিরুজ্জামান বিপ্লব জানান, চেয়ারম্যান সোহাগ ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার বোন মৌসুমি কে ব্লকমেইল করে বিয়ে করেছেন ।
তিনি আরও বলেন, বিয়ের পর থেকে আমার বোন মৌসুমি সুখী ছিলো না। প্রায় সময় চেয়ারম্যান সোহাগ আমার বোনের উপরে শারীরিক নির্যাতন চালাতেন ও মা-র ধর করতেন নির্যাতনের ব্যাপারে কয়েক বার থানা পুলিশ কে অবহিত করলেও  তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। আমার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে মা’র ধরের ক্ষত চিহ্ন রয়েছে।
মৌসুমির বড় বোন মোসাঃখুকি আক্তার বলেন, চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ নিয়মিত নেশা ও মাদক সেবন করে আমার বোনের উপরে শারীরিক নির্যাতন ও মা-র ধর করতেন। আমার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমি আমার বোনের হত্যার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
আসাদুজ্জামান সোহাগ দশমিনা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আঃআজিজের ছোট ভাই মোঃখলিলুর রহমানের ছেলে।
এব্যাপারে চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের সাথে একাধিক বার যোগাযোগ করতে চাইলেও সম্ভব হয়নি।
 এ ব্যাপারে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃআনোয়ার হোসেন তালুকদার জানায়, মৌসুমির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতন্ত শেষে রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION