1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন

  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫২৫ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ নভেম্বর ২০২০ সোমবার রাতে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট ফান্ড হতে ২০১৯-২০২০ অর্থ বছরে ইমাম মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থ বিতরণ এবং উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর ও মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনাভাইরাসের মহামারীকালে দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় কাজ করার কোন বিকল্প নেই। করোনাকালে আমাদের কর্মকান্ড বন্ধ রাখলে রাষ্ট্র ব্যবস্থা স্থবির হয়ে যাবে, উন্নয়ন ব্যাহত হবে। মানুষের প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে করোনাভাইরাসের মহামারির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষা করতে, অর্থনীতির চাকাকে সচল এবং রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত রাখতে হলে কাজ করার কোন বিকল্প নেই। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল থিংক গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজমের হাতে প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION