1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বি,এন,পি'র সভাপতি হুমায়ুন কবির  মনোনয়ন প্রত‍্যাশী - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির  মনোনয়ন প্রত‍্যাশী

  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৬ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি,এন,পি’র ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত‍্যাশী ও পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির সোমবার (৩০ নভেম্বর) দিনব‍্যাপী পৌর শহরের প্রধান সড়ক ও হাটবাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব‍্যাপক গণসংযোগ করেছেন। মেয়র পদে বি,এন,পি’র ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত‍্যাশী ও পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির দীর্ঘদিন থেকেই সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত আছেন। এছাড়াও তিনি মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবেও দীর্ঘদিন থেকে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। পৌর শহরের বিভিন্ন সড়কের আশেপাশে ও পাড়া-মহল্লায় তাঁর আগাম প্রচারণার ব‍্যানার-ফেস্টুন ও পোস্টার চোখে পড়ে। মেয়র পদে বি,এন,পি’র মনোনয়ন প্রত‍্যাশী ও পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির জানান, “আসন্ন বিরামপুর পৌরসভা নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে দলীয় নেতাকর্মী সহ সকলকে সাথে নিয়ে নির্বাচনে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ্।”
 তিনি আরো জানান, রাজনৈতিক সূত্রে ও নির্বাচনের লক্ষ্যে দীর্ঘদিন থেকেই পৌরবাসীর সুখ-দুঃখে তাদের পাশে থেকে কাজ করে চলেছি। একারণেই পৌর নির্বাচনে পৌরসভার ভোটারবৃন্দ তাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।  এসময় তাঁর সাথে ছিলেন, জেলা বি,এন,পি’র আহবায়ক কমিটির সদস‍্য ও উপজেলা বি,এন,পি’র সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি কমর সেলিম, পৌর বি,এন,পি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, সদস‍্য সচিব পলাশ বিন আশরাফী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ অন‍্যান‍্য অঙ্গসহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION