1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিবের বিরামপুর উপজেলা পরিষদ পরিদর্শন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিবের বিরামপুর উপজেলা পরিষদ পরিদর্শন

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫৪৩ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ পরিদর্শনে এসেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এর প্রকল্প পরিচালক (উপ সচিব) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খাঁন। তিনি ইতিপূর্বে দুই বছরেরও অধিক সময় সফলতার সাথে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন।
উপ সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খাঁন জানান, বিরামপুর উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পালনকালীন সময়ে এ উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে গভীর মমত্ববোধ ও সুসম্পর্ক গড়ে উঠেছিল। আর তাই, দিনাজপুর জেলা সদরে অফিসিয়াল কাজ শেষে ফেরার সময় আমার পূর্বের কর্মস্থল বিরামপুর উপজেলা পরিষদ পরিদর্শনে এসেছি।
পরিদর্শনকালীন সময়ে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, বিরামপুর প্রেসক্লাব, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপ সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খাঁনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, নির্বাচন অফিসার আতাউর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ নূরুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান সহ সরকারি অন‍্যান‍্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ‍্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের দিনাজপুর জেলার প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION