1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

গাইবান্ধায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা এলাকা থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।
গ্রেফতারকৃত শফিকুল গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা এলাকার সালেক উদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাত গোপন সংবাদের ভিত্তিতে  খবর পেয়ে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল রাত সোয়া ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে সাড়ে ৯ কেজি শুকনা গাঁজাসহ আটক করা হয় এবং তার সাথে থাকা আরেক সহযোগী শ্রী সন্তোষ চন্দ্র র্বমণ (৪৫) পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION