1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে উদ্ধারকৃত বস্তা বন্দী গলিত লাশটি কলেজ ছাত্র নাঈমের - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

পাঁচবিবিতে উদ্ধারকৃত বস্তা বন্দী গলিত লাশটি কলেজ ছাত্র নাঈমের

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে পাঁচবিবিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ কয়েক মাস আগে নিখোঁজ যুবক নাঈম ইসলামের।
পরিবারের দাবী ও আবেদনের প্রেক্ষিতে উদ্ধার হওয়া নাঈমের  লাশটি পরিবারের কাছে হস্তান্তর  করেছে পুলিশ।
নাঈম ইসলাম (২৩) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী নয়াপাড়া গ্রামে মৃত মাসুদ রানার ছেলে। সে মহিপুর হাজি মহসিন সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
চলতি বছরের ২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন রাত ৭ টায় ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি।
এ অবস্থায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করে না পেয়ে গত ২৫ এপ্রিল পাঁচবিবি থানায় একটি জিডি করেন।
এদিকে নিখোঁজের সাড়ে ৫ মাস পর ৯ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী  বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ীর গোসল খানার মেঝের নিচ থেকে বস্তাবন্দি একটি গলিত লাশের হাড়গোড় উদ্ধার করেন পুলিশ।
এ দিন রাতেই পুলিশ উদ্ধার হওয়া গলিত লাশের ফরেনসিক রির্পোট ও ডিএনএ টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরিচয় সনাক্তকরণের জন্য পাঠানো হয়।
এদিকে সোমবার সন্ধ্যায় নিখোঁজ নাঈমের দেহাবশেষ গ্রামের বাড়ীতে পৌছালে পাড়া প্রতিবেশিদের  শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে  ভীড় জমায়  হাজার হাজার  উৎসুক  নারী পরুষ।
তবে কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটছে তার মূল রহস্য উদঘাটনের জন্য অধিকতর তদন্ত সাপেক্ষে জানানো যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আর নিহত নাঈম ইসলামের পরিবারের দাবী নাঈম ইসলামকে নারী সংঘঠিত বিষয়ের কারণে সামছুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া ও তার স্ত্রী পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক  বলেন, নিখোঁজ হওয়া যুবকের পরিবারের আবেদনে  প্রেক্ষিতে লাশের দেহাবশটি দাফনের জন্য নাঈমের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION