1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় আ.লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যুতে দোয়া মাহফিল - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

কোটালীপাড়ায় আ.লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যুতে দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক, আমতলী ইউনিয়নের স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান , কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন (মডেল) এর সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির এর মৃত্যুতে রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করেন- উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা এস এম হুমায়ুন কবির সহ অত্র উপজেলার প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণ করে তাদের শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন- কুরপালা মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি শামিম হাসান।

এ সময় অন্যদের মধ্যে- সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাইফুল ইসলাম, সাবেক কমান্ডার হাজী লুৎফর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি- এইচ এম অহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারন সম্পাদক- হাজী কামাল হোসেন শেখ, হাজী আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাধারন সম্পাদক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সব শেষে দোয়া মাহফিলে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION