1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় পুলিশ প্লাজার উদ্বোধন করবেন আইজিপি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

বগুড়ায় পুলিশ প্লাজার উদ্বোধন করবেন আইজিপি

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া : আজ থেকে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান পুলিশ প্লাজা বগুড়ার যাত্রা শুরু হচ্ছে।
রোববার বেলা ১১ টার দিকে শহরের নবাববাড়ি মোড়ে পুলিশ প্লাজার উদ্বোধন করবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, অর্থনৈতিক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু, বাণিজ্যিক কর্মকান্ডের প্রধান স্থান ও প্রাণবন্ত নগরী ঐতিহ্যের ধারক বগুড়াতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ, সর্বাধুনিক, নান্দনিক, সব ধরণের নাগরিক সুবিধা সম্বলিত শপিংমল পুলিশ প্লাজা উদ্বোধনের মাধ্যমে বগুড়া জেলার নাগরিকদের সাথে বাংলাদেশ পুলিশের এক অনন্য সম্প্রীতি স্থাপন হবে। বগুড়াবাসীর পদচারণায় মুখরিত হয়ে উঠবে পুলিশ প্লাজা বগুড়া।

তিনি বলেন, বগুড়ায় আধুনিক মানের শপিং,বাণিজ্যিক সম্প্রসারণ পাশাপাশি উন্নত বিনোদন ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জীবনমানের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে পুলিশ প্লাজা বগুড়া।

পুলিশ সুপার আরও বলেন, জেলা পুলিশ বগুড়া পুলিশ প্লাজা বগুড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION