1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে টিফিনের টাকা বাঁচিয়ে স্কুল ছাত্রী রোজার মাস্ক বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বিরামপুরে টিফিনের টাকা বাঁচিয়ে স্কুল ছাত্রী রোজার মাস্ক বিতরণ

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫১৩ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
স্কুল চলাকালীন সময়ে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে তা জমিয়ে রেখেছিলেন বিরামপুরের স্বনামধন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ‘সেনসরি রেসিডেন্সিয়াল স্কুল’ এর নবম শ্রেণীর ছাত্রী সৈয়দা হুমায়রা ইসলাম রোজা। তার ইচ্ছা জমানো টাকা দিয়ে সে সমাজসেবা মূলক কোন কাজ করবে। আর সেই ইচ্ছা থেকেই তার জমানো টাকা দিয়ে সে মাস্ক কিনে চলমান করোনাকালীন সময়ে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুরের বিরামপুরে ফেসবুক গ্রুপ ভিত্তিক স্বেচ্ছাসেবা মূলক সংগঠন ‘বিরামপুর ব্লাড ব্যাংক’ এর আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই ব্লাড ব্যাংক এর সদস্যদের সহযোগীতায় সকাল থেকে ক্যাম্পেইন চলাকালীন সময় পর্যন্ত নিজের হাতে মাস্ক বিতরণ করে গেছে স্কুল ছাত্রী হুমায়রা ইসলাম রোজা।
রোজা জানায়, সমাজের ভাল কাজে অংশগ্রহণ করতে তার অনেক ভাল লাগে। বিভিন্ন মহলের মানুষের থেকে উৎসাহ-উদ্দিপনা পায়। আর তাই যে কোন ধরনের সমাজসেবা মূলক ভাল কাজে সে সর্বদা নিজেকে উৎসর্গ করতে চাই।
রোজার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিতরণের জন্য তার হাতে আরো দুই’শ মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। ভবিষ্যতেও এ ধরনের যেকোন সমাজসেবা মূলক কর্মকান্ডে সকলকে সহযোগীতার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION