1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গোয়ালঘরে আগুন - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বাউফলে গোয়ালঘরে আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৭৪ জন পঠিত
কহিনর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের চন্দন বাড়িয়া গ্রামের মোঃ চুন্নু মিয়ার গোয়ালঘরে আগুন দিয়ে ৬টি গরু পুড়িয়ে মেরেছে দূর্বত্তরা । গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। বুধবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটেছে।
গরুর মালিক চুন্নু মিয়া জানান, তার গোয়লঘরে  মোট ৮ টি গরু ছিল। প্রতিদিনেরমত তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘরে ঘুমাতে জান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী (৫০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে নামলে তিনি গোয়ালেঘরে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে গোয়ালঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভীন গরু ও দুইটি বাচ্চা গরু আগুনে পুড়ে মারা যায়। গরুগুলোর মূল্য প্রায় ৬ লাখ টাকা। তিনি আরও জানান, এসময় ঘোয়াল ঘরের পাশে থাকা হাঁস ও মুরগির ঘরটি আগুনে পুড়ে যায়। এতে ৪০-৫০ টি হাঁস মুরগি দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেননা।
এ ব্যাপারে বগা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। বোবা প্রানীর সাথে কেউ এ রকম শত্রুতা করে ?’
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION