1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

কোটালীপাড়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫১৩ জন পঠিত

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভেকুর কন্ট্রাক্টরকে ৩ মাস ও ভেকু চালকের ১ মাস করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে কলাবাড়ি ইউনিয়নের নলুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের বড় ডোমরা শুর গ্রামের মৃত বিজয় বৈদ্যের ছেলে মাটি কাটার কন্ট্রাক্টরকে আশিক বৈদ্য (৪০) ও পাবনা জেলার বেড়া থানার দয়ারামপুর গ্রামের কামাল শেখের ছেলে ভেকু চালক হানিফ শেখ (৪০)।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আশিক বৈদ্যকে ৩ মাস ও হানিফ শেখকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন কোটালীপাড়া থানার পুলিশ সদস্য, এলাকার জনপ্রতিনিধি এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, অবৈধ উপায়ে মাটি কাটার অপরাধে অপরাধীদের কারাদণ্ড দেওয়ায় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে উক্ত এলাকাবাসী অভিনন্দন ও শুভেচ্ছা এবং দোয়া করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION