1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়া বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

কোটালীপাড়া বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩০৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লালশাপলায় এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা শেষে জাতির পিতার পরিবারের সকল শহিদদের স্মরনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে শান্তি পদক প্রাপ্তি উপলক্ষ্যে চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।

উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়ীত্ব প্রাপ্ত প্রতিনিধি গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।

এ সময় বক্তব্য রাখেন- প্রাণী সম্পদ কর্মকর্তা পুশপেন কুমার সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, কুশলা ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ কালু, শিক্ষার্থী- তিথি পাল, অমিত হাসান।

অন্যদের মধ্যে- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম, ওসি মোঃ জিল্লুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কমান্ডার আলহাজ্ব লুৎফর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খানঁ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION