1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ছাত্রলীগ নেতার খাবার বিতরন - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ছাত্রলীগ নেতার খাবার বিতরন

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৬০ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

বুধবার দুপুরে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসার এতিমখানার শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন।

এরপর তিনি  মনসাবাড়ি, সিকিরবাজার, রতাল, পশ্চিমপাড় সহ বিভিন্ন এলাকায় ভ্যান চালক ও দুস্থদের মাঝে ও খাবার বিতরণ করেন।

এ সময় ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহান সহ দলীয় নেতা কর্মীরা তার সাথে ছিলেন। এর আগে চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন- আমি জাতীয় শোক দিবস সহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকি, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলাম, আমার এই কর্মকার্ন্ড আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION