1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৫৪ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিহাদ কামাল জিতু শেখ (২৪) নামে মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ মে) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত জিহাদ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত টগর শেখের ছেলে। তিনি নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই মিল্টন জানান, রবিবার সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত কাজ শেষে খুলনার ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তার ভাই জিহাদ। অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারী পোল নামক স্থানে পৌঁছালে খুলনাগামী (ঢাকা মেট্রো ন-১৯-০৭৪২) একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ভাই গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নওয়াপাড়া ফয়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাতে ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION